মোংলায় মূকাভিনয় আয়োজনের মাধ্যমে সুন্দরবন ও পরিবেশ সুরক্ষার আহ্বান সুন্দরবন ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোংলা সরকারি কলেজে ব্যতিক্রমধর্মী মূকাভিনয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১২ মে, ২০২৬) দুপুরে কলেজ অডিটোরিয়ামে মোংলা সরকারি কলেজ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষায় এ [...]