নবায়নযোগ্য জ্বালানির দ্রুত সম্প্রসারণের দাবি মোংলায়, সুন্দরবনবিনাশী প্রকল্প বাতিলের আহ্বান মোংলা, ২৩ অক্টোবর ২০২৬: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির দ্রুত সম্প্রসারণ এবং সুন্দরবনের জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্প বাতিলের দাবি উঠেছে শুক্রবার বিকেলে নারিকেলতলা মন্দির মাঠে বাগেরহাটের মোংলায় আয়োজিত জনসমাবেশে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), [...]