Warning: Undefined array key "sfsi_plus_threads_display" in /home/dhora/public_html/wp-content/plugins/ultimate-social-media-plus/libs/sfsi_widget.php on line 2019

“কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যগত ঝুঁকি ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের প্রয়োজনীয়তা” শীর্ষক একটি উঠান বৈঠক শনিবার (২০ জুন) বিকেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন নতুন পাড়া গ্রামে অনুষ্ঠিত হয়।

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ী ইউনিয়নের বড় অংকুজান পাড়া এলাকায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণজনিত স্বাস্থ্যঝুঁকি, জীবিকা সংকট ও পরিবেশগত ক্ষতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২০ জুন) বিকেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন নতুন পাড়া গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে নারীরা জানান, বিদ্যুৎ কেন্দ্র চালুর পর থেকে এলাকায় চর্মরোগ, এলার্জি, চুলকানি, ডায়রিয়াসহ নানা স্বাস্থ্যসমস্যা বেড়েছে। বৈঠকে অংশ নেওয়া ২১ জন নারীর মধ্যে ১৭ জন নিজেদের শরীরে এলার্জিজনিত সমস্যার কথা জানান।

বৈঠকে অংশগ্রহণকারী নারীরা অভিযোগ করেন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় অনেক পরিবার উচ্ছেদের শিকার হলেও যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা হয়নি। তাদের দাবি, কেন্দ্র থেকে নদীতে গরম ও দূষিত পানি ছাড়ার ফলে মাছ কমে গেছে, যার কারণে স্থানীয় জেলে পরিবারগুলো কর্মহীনতা ও অর্থনৈতিক সংকটে পড়েছে। একই সঙ্গে দূষণের প্রভাবে স্বাস্থ্যব্যয় বাড়লেও দরিদ্র পরিবারগুলোর চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই।

ধরা’র তালতলী-আমতলী অঞ্চল সমন্বয়ক রহমান আরিফ বলেন, বিদ্যুৎ কেন্দ্রটির কারণে স্থানীয় মানুষের জীবন, স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকির মুখে পড়েছে। কয়লা পরিবহন, বর্জ্য ব্যবস্থাপনা, নদী দূষণ এবং চিমনির ধোঁয়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

বক্তারা বলেন, স্থানীয় জনগণের স্বাস্থ্য, জীবিকা ও পরিবেশগত অধিকার সুরক্ষায় অবিলম্বে দূষণ নিয়ন্ত্রণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।

Please follow and like us: