ঢাকার চারপাশের নদ-নদীগুলোকে সংরক্ষণের নামে দূষিত নর্দমায় পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবেশবাদীরা। তাঁরা আরও অভিযোগ করেছেন, নদী দখল-দূষণকারীদের নামের তালিকা থাকা সত্ত্বেও তাঁদের উচ্ছেদ করা বা শাস্তির আওতায় আনা যাচ্ছে না। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে বুধবার ঢাকার গাবতলীর ল্যান্ডিং স্টেশন ঘাটে আয়োজিত কর্মসূচিতে বক্তারা এসব অভিযোগ করেন। ১৫টি [...]