ঢাকা, ৬ অক্টোবর ২০২৬: ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই (Renewables Now)’ প্রচারাভিযানের বার্তা নিয়ে ১৪ সেপ্টেম্বর ২০২৬ সাতক্ষীরার শ্যামনগরের পাঁচ নদীর মুখ থেকে শুরু হওয়া ‘বাংলাদেশ কোস্টাল ট্রাভার্স’ ৬ অক্টোবর টেকনাফের লম্বরী বিচে পৌঁছানোর পর সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। ২২ দিনের এই পদযাত্রায় ৭৮৩ কিলোমিটার পথ অতিক্রম করেছেন ধরিত্রী রক্ষায় [...]