আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করুন, জীবাশ্ম জ্বালানি নয়’ এই স্লোগানকে সামনে রেখে গত ১ মার্চ কক্সবাজার, কুতুবদিয়া এবং বরগুনার তালতলীতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এসব উদ্যোগের মধ্যে ছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ কর্তৃক আয়োজিত একটি সাইকেল র‍্যালি ও নাগরিক সভা। জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থনৈতিক ক্ষতি প্রশমন এবং এর সাথে জড়িত ঝুঁকির দায়িত্ব নেওয়ার উদ্দেশ্যে তৈরি প্রকল্পগুলোতে বিমা কোম্পানিগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে একটি সাইকেল র‍্যালি ও নাগরিক সভা অনুষ্ঠিত হয়, এবং কুতুবদিয়া ও বরগুনার তালতলীতেও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।