জামালপুরে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ ও জলবায়ু ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-র উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি, ২০২৬ জামালপুর জেলা পরিষদ হল রুমে আয়োজিত এই সভা শেষে ‘ধরা’-র জামালপুর জেলা শাখা ও ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তারা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
নতুন এই কমিটির মাধ্যমে জামালপুরে পরিবেশ আন্দোলন আরও বেগবান হবে, এমন আশাবাদ ব্যক্ত করা হয়।


