গত ০২ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার) হবিগঞ্জে হাওর রক্ষায় আমরা, ধরা ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর উদ্যোগে শিক্ষার্থীদের গাছ সংরক্ষণে উদ্বুদ্ধ করার জন্য হবিগঞ্জের লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে “বিদ্যালয় প্রাঙ্গনে সবুজায়ন” শীর্ষক এক সচেতনতামূল কর্মসূচি আয়োজন করা হয়।  ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জ শাখার নির্বাহী সদস্য মো: বাহার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসুচীতে সভাপতিত্ব করেন  ধরা – হবিগঞ্জ শাখার আহবায়ক তাহমিনা বেগম গিনি । কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব। বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, পরিবেশকর্মী মো: রায়হান, মহিউদ্দিন আহমেদ রিপন, মো: সাইফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের আবহাওয়ার লক্ষণীয় পরিবর্তন হয়ে গেছে। যে সময় হাওরে পানি থাকার কথা সে সময় পানি নেই, মাছ নেই। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের কাজ করতে হবে। এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন, গাছ শুধুমাত্র পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করেনা, মাটির ক্ষয়রোধ, বন্যা, প্রাকৃতিক দূর্যোগ থেকেও আমাদের রক্ষা করে। পরিবেশ ও স্কুল প্রাঙ্গণকে সুন্দর রাখতে গাছ লাগানো ও যত্ন করতে হবে। সভাপতির বক্তব্যে তাহমিনা বেগম গিনি গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাস্থ্যকর সমাজের জন্য গাছ লাগানো ও সংরক্ষণ জরুরী। আমরা এলাকাবাসীদের উদ্বুদ্ধ করতে এরকম সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি।

অনুষ্ঠানে বক্তারা বলেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ লাগাতে হবে। গাছের গুরুত্ব বুঝতে হবে ও গাছ সংরক্ষণে মনোযোগী হতে হবে। দেশে গাছ রোপণে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই এবিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে

Please follow and like us: