বাঘ ও সুন্দরবন রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোংলায় ৩০ জুলাই ২০২৫ বুধবার বিকেলে ৪ঃ৩০ মিনিটে মিঠাখালী বাজার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ও বাঘ মহড়া অনুষ্ঠিত হয়। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ওয়াইল্ড টিম এর আয়োজনে এই বাঘ মহড়া ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাঘ মহড়া ও প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরার (ধরা) কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, ক্রীড়া ব্যক্তিত্ব শেখ রুস্তম আলী, এমরান হোসেন, এম সাইফুল ইসলাম, মো. শাহ আলম শেখ, রকিবুল ইসলাম, মেহেদী হাসান সবুজ, সোহেল হাওলাদার, নাজমুল হক, হাছিব সরদার, মেহেদী হাসান বাবু, প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম বলেন, বাঘ রক্ষায় সচেতনতা বাড়াতে হবে। সুন্দরবনে বাঘ চোরাচালানের আন্তর্জাতিক চক্রকে রুখতে হবে। সুন্দরবন সংলগ্ন এলাকার বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসন করে সবাইকে বাঘ বন্ধু হতে হবে। উদ্বোধন অনুষ্ঠানের বাঘ মহড়া পরিবেশন করেন ওয়াইল্ড টিম এর ভিটিআরটির সদস্যরা। এরপর প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন মিঠাখালী ইউনিয়ন বনাম চাঁদপাই ইউনিয়ন। খেলা শুরুর আগে কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম মিঠাখালী বাজার মসজিদ চত্বরে ধরা ও ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

Newslinks: