জলবায়ু সংকট, বৈষম্য ও ঋণের দমবন্ধ পরিস্থিতির বিরুদ্ধে আন্তর্জাতিক জলবায়ু ন্যায়বিচার আন্দোলনের অংশ হিসেবে আজ ২৮ জুন ২০২৫, শনিবার বাংলাদেশে ১৮টি স্থানে একযোগে “ঋণ বাতিল করো, ব্যবস্থা পরিবর্তন করো” দাবিতে মানববন্ধন, সাইকেল ও র্যালি ও লিফলেট বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিগুলোর আয়োজন করে পরিবেশ ও জলবায়ুভিত্তিক নাগরিক সংগঠন “ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)” ওয়াটারকিপার্স বাংলাদেশ, ও স্থানীয় পরিবেশবাদী সংগঠনসমুহ।
হবিগঞ্জে সাইকেল শোভাযাত্রা ও পথসভায় বক্তারা বলেন পরিবেশগত বিপর্যয়ের ক্ষতিপূরণে জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে। বেলা ১১ টায় শহরের রাজনগর বাডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে থেকে শুরু হয়ে টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর পাড়ে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন তাহমিনা বেগম গিনি, অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তোফাজ্জল সোহেল প্রমুখ।
সিলেটে নদী রক্ষা এবং জলবায়ু ন্যায্যতা দাবি সাইকেল র্যালির আয়োজন করা হয়। সুরমা রিভার ওয়াটারকিপার ও স্থানীয় সংগঠন সিলেট সাইকেল কমিউনিটি এই সাইকেল র্যালির আয়োজন করে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাইকেল র্যালি শুরু হয়। মূল বক্তব্য রাখেন সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম। সাইকেল র্যালির উদ্বোধন করেন প্রবাসী লেখক ও সাংবাদিক মাহবুবুর রহমান।
মোংলার মিঠাখালী বাজারে মানববন্ধন ও সাইকেল র্যালির আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ বলেন জলবায়ু পরিবর্তনকে মানবাধিকার হিসেবে গণ্য করতে হবে। পরিবেশ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র এখনই বন্ধ করতে হবে ইত্যাদী দাবী তুলে ধরেন।
কলাপাড়ায় আন্ধারমানিক নদীর তীরেমানববন্ধন ও সাইকেল র্যালি আয়োজিত হয় । উদবোধনী বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ দাবি ও উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন মানের উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি জানান হয়।
বরগুনার তালতলীতে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় অর্ধ-শতাধিক শিক্ষার্থী র্যালিতে অংশগ্রহণ করে। বক্তারা তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করার দাবী জানিয়ে বলেন ‘বরিশাল ৩০৭ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রর কয়লা ধোঁয়া বর্জ্য পায়রা নদীতে ফালানোর কারণে নদীতে ইলিশ কমে যাচ্ছে। জীববৈচিত্র্যসহ এলাকার মানুষের কৃষি ও স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে।
পাথরঘাটায় পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সহযোগিতায় সাইকেল র্যালি পাথরঘাটা পৌর শহর থেকে শুরু হয়ে কালমেঘা-ছোট পাথরঘাটা সড়ক প্রদক্ষিণ করে পাথরঘাটা কলেজ গেটৈ গিয়ে শেষ হয়। এছাড়া মানববন্ধন ও আয়োজন করা হয়। র্যালিতে ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবি করা হয়।
কুতুবদিয়ায় সাইকেল শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বড়ঘোপ ইউনিয়নের লামা বাজারের চৌরাস্তা থেকে সাইকেল র্যালীটি শুরু করে দ্বীপের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর উপজেলা গেইটে এসে মানববন্ধনের মধ্যদিয়ে শেষ হয়। র্যালী ও মানববন্ধনে উপকূলীয় স্কুলের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়।
কক্সবাজারের চকরিয়া পৌর সদরে সাইকেল র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় হতে ছাত্রদের সাইকেল র্যালি নিয়ে উপজেলা পরিষদ, থানা সেন্টার, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হয়ে জনতা শপিং সেন্টারে এসে মানববন্ধনে মিলিত হয়।
জামালপুরে ঢাকা- জামালপুর মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে সভাপতিত্ব করেন সিনিয়র সংবাদিক ও কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ড, জামালপুর জেলা শাখার সভাপতি জনাব এম, এইচ মজনু মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ মোঃ আমিনুল ইসলাম, মোঃ ছামিউল ইসলাম, এমদাদ মিলন প্রমুখ।
বগুড়ার মহাস্থানগড়ে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। সাইকেল র্যালিটি মহাস্থানগড় ব্রিজ থেকে বাঘোপাড়া পর্যন্ত প্রদক্ষিণ করে। বগুড়ায় শহরের সাতমাথা এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গ্লোবাল সাউথের জনগণ আজ জলবায়ুর ক্ষতির শিকার অথচ তাদের কাঁধেই চাপানো হচ্ছে ঋণের বোঝা।
পাবনার চাটমোহরে গুমানী নদীর পাড়ে সাইকেল র্যালী ও মানববন্ধন আয়োজিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলনবিল রক্ষায় আমরা এর আহবায়ক হেলালুর রহমান জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালীর উদ্বোধন করেন চাটমোহর শরীফ মাহমুদ সন্জু। র্যালীটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়।
সাতক্ষীরায় জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজনে সাইকেল র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও শহীদ রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। র্যালিতে সুন্দরবন ফাউন্ডেশনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ধরা ও গর্জন সমাজকল্যাণ সংস্থা’র যৌথ আয়োজনে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সাইকেল র্যালিটি মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে আঞ্জুমান খেলার মাঠ ঘুরে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন বয়সের শিক্ষার্থী, যুবক ও স্থানীয় পরিবেশ সচেতন নাগরিকরা অংশ নেন।
রাজশাহীতে আয়োজিত হয় ব্যতিক্রমী মোটরসাইকেল র্যালি, যা বারনাই নদীর পাশ দিয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে শিক্ষক, ব্যবসায়ী, পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন। মহেশখালীতে ও বদরখালীতে সাইকেল র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । সাইকেল র্যালির পাশাপাশি বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ করা হয়, যেখানে স্থানীয় জনগণ জলবায়ু ন্যায্যতার গুরুত্ব তুলে ধরেন।
বরগুনা সদরঘাট মসজিদ চত্বরে ২৮ জুন শনিবার সকাল ১০টায় ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়ন করার দাবিতে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। মানববন্ধন শেষে দিনব্যাপী শহর পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে এসকল কর্মসুচীতে বরগুনা পৌরসভা, বিডি ক্লিন, স্বপ্ন পূরণ ফাউন্ডেশন, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠনের দেড় শতাধিক পরিচ্ছন্ন কর্মীরা অংশগ্রহণ করে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মহেশখালীতে ২৮ জুন সকাল ১০টার সময় ধরা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে সাইকেল র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির আয়োজনে সাইকেল র্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক , পরিবেশ প্রাণ-প্রকৃতি সুরক্ষা পরিষদ মহেশখালীর আহবায়ক মাহাবুব আলম হান্নান, সদস্য আলী আজগর, দিদারুল ইসলাম, মোঃ মানিক প্রমূখ । সঞ্চালনা করেন মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ এর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মহসিন । উক্ত সাইকেল র্যালি ও মানববন্ধনে মাতারবাড়ীর বিভিন্ন পেশার প্রতিনিধী উপস্থিত ছিলেন ।
পেকুয়া সাবমেরিন নৌ ঘাঁটি সড়কে শনিবার (২৮ জুন) বিকেলে জলবায়ু মোকাবেলায় ঋণ বাতিল করে অর্থায়নের দাবিতে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরার আয়োজনে গ্লোবাল ডে অফ এ্যাকশন-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ধরা পেকুয়া উপজেলা শাখা ও লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির উদ্যেগে সাইকেল র্যালি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে অর্থায়ন নিশ্চিত করতে শিল্প উন্নত দেশ গুলোর প্রতি আহবান জানান পরিবেশবাদীরা। ধরা পেকুয়া উপজেলার সমন্বয়ক দেলওয়ার হোসাইন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উজানটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী। সাইকেল র্যালিতে ও মানববন্ধনে লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির রাজাখালী ইউনিয়ন সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা, সহ সাধারণ সম্পাদক ফজল কাদের, সদস্য শফিউল আলম বাতেন ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
বদরখালী উপজেলার উপকূলীয় এলাকার উপকন্ঠে জলবায়ু মোকাবেলায় ঋণ নয় অর্থায়ণ চাই এই প্রতিপাদ্যে মাতামুহুরী সাংগঠনিক উপজেলার ওয়াটার কিপার্স বাংলাদেশ এর উদ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু মোকাবেলায় ঋণ নয়, প্রতিশ্রুতি ও নয় এখনই অর্থায়ন করতে হবে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে জলবায়ু মোকাবেলায় অর্থায়ন নিশ্চিত করতে শিল্প উন্নত দেশ গুলোর প্রতি আহবান জানান পরিবেশবাদীরা। এসময়, বদরখালী ডিগ্রি কলেজ এর শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, সাংবাদিক ও কবি সাইফুল মোস্তফা, পরিবেশ কর্মী ও সমাজ সেবক ওমর ফারুক বদরী উপস্থিত ছিলেন।



























Newslink:
- Sylhet Today
- The Daily Campus
- Gramer Kagoj
- Nayadiganta
- BD24 Live
- Dainik Rupali Saikat
- BBarta 24
- Ittefaq
- JBangla
- News Vision
- Bangladesh Songlap
- Talash BD
- Danik Rupali Saikat
- Kalerkantho
- Desh Time24
- Dainik Bangladesher Chitro
- Daily Satnadee
- Daily Jogajog
- Sheershokhobor
- Sherpur24
- Kalerkantho
- Sylhetview
- Daily Star
- Amar Sangbad
- GNews BD24
- Sonali News
- Voice7 News
- Daily Ganomukti
- Daily Inqilab
- Vorer Dak
- Daily Star Bangla
- Juger Chinta24
- Apon news
- Daiy Vorer Akash
- Swadesh Pratidin
- Daily Destiny
- Dhaka Report24
- Somoy Songbad
- Ekattorer Kotha
- Dainik Rupali Saikat
- Daily Vorerdak
- Nagorik
- Habiganj Janatar Express
- Habiganj Samachar
- Habiganj Somoy
- Sangbader Pata
- Bnagldesh Tourism News
- BD Pratidin
- TBN24
- Ekattorer Kotha
- Amader Din
- Amar Sangbad
- Bangla Affairs
- Kaler Somaj
- Manob Kantha
- Ittefaq
- G News Bd24
- KalerKantho