১৯ মে ২০২৫, সোমবার সকাল ১১ টায় কক্সবাজারের শহরতলীর উত্তরণ মডেল কলেজ মিলনায়তনে ”জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জলবায়ু পরিবর্তন” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উত্তরণ কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পক্ষ ও বিপক্ষ দলে বিভক্ত হয়ে এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার প্রারম্ভে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধরা- কক্সবাজার জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন শিক্ষাবিদ উত্তরণ মডেল কলেজের সভাপতি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ধরা’ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন, দৈনিক ইনকিলাব এর কক্সবাজার অফিস প্রধান শামসুল হক শারেক, মোঃ হাসান, প্রভাষক যথাক্রমে আবদুল জব্বার, রিয়াজ উদ্দীন, রফিকুল ইসলাম, রেবেকা সুলতানা ডেজি, জুনায়েদ এয়াকুব, কায়ছার হামিদ, মকসুদা সাবরিন ইতু, মামুনুর রশিদ, জয়নব আরা, আলী নূর শাওন, শাহনুর আকতার, হারুনর রশীদ, এম আলাউদ্দিন রবিন ও তাহমিনা জান্নাত ছামিয়া । বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় বিষয়ের বিপক্ষ দল। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা আবদুল আজিজ।

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফজলুল কাদের চৌধুরী, এইচ এম ফরিদুল আলম শাহীন, প্রভাষক, আবদুল জব্বার,মোঃ হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামশুল আলম শ্রাবণ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ, গণমাধ্যমকর্মী, পরিবেশকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও বিজিত দলের অংশগ্রহণকারীদের হাতে পরিবেশ বিষয়ক বই উপহার দেওয়া হয়।

প্রধান অতিথি অংশ গ্রহনকারী, উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী ও পরিবেশকর্মীদের উদ্দেশ্যে বলেন,জীবাশ্ম জালানি থেকে বেরিয়ে আসতে না পারলে এই পৃথিবী একটি দূষিত নগরীতে পরিনত হবে।পৃথিবীকে বাসযোগ্য রাখতে নবায়নযোগ্য জালানির কোন বিকল্প নেই। তাই আজকের নতুন প্রজন্ম কে জীবাশ্ম জালানির বিরুদ্ধে আপোষহীন ভূমিকা রাখতে এখন থেকে তৈরি হতে হবে।

পক্ষ দলে বিতর্কে অংশগ্রহণ করেন কামরুল হাসান (একাদশ) মোঃ ওমাইরুল ইসলাম (একাদশ) ও তামান্না আকতার (একাদশ) বিপক্ষ দলে অংশ নেন, আবদুল আজিজ (দ্বাদশ), তানজিমুল হোছাইন তানিম (দ্বাদশ) ও উম্মে হাবিবা (দ্বাদশ)।

Please follow and like us: