২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে বরগুনার কদমতলায় মানববন্ধন, সমাবেশ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), কদমতলা কিন্ডারগার্টেন, প্লানেটিয়ার্স ক্লাব এবং আলহাজ্ব আব্দুল করিম হাওলাদার মডেল হাই স্কুলের যৌথ আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আশশাকুর রহমান ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আব্দুল করিম হাওলাদার মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ আবু জাফর, ধরিত্রী রক্ষায় আমরা ধরা এর বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ। সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল করিম হাওলাদার মডেল হাই স্কুলের অধ্যক্ষ ইসরাত জাহান নিপা। সমাবেশ শেষে শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গনে বকুল ও কাঁঠাল গাছের চারা রোপণ করেন।

Please follow and like us: