বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মোংলার মালগাজি মিশন বাড়ি মাঠে অনুষ্ঠিত হলো বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নূর আলম শেখ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, পশুর নদীসহ বনসংলগ্ন নদ-নদী মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মুক্তিযোদ্ধাদের প্রিয় শ্লোগান “তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা” এবং প্রায় প্রতিটি নদ-নদীই হয়ে উঠেছিল মুক্তিকামী মানুষের আশ্রয়স্থল।
অনুষ্ঠানে মালগাজি ও ব্রাম্মনমাঠ গ্রামের ৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। “মুক্তিযুদ্ধের চেতনায় ফুটবল” এই শ্লোগানে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশ নেয় চাঁদপাই একাদশ বনাম মালগাজি একাদশ।

Please follow and like us: