জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে দেশের ১০ স্থানে কর্মসূচি

১৪ নভেম্বর ২০২৬ | বাংলাদেশ

জলবায়ু ন্যায়বিচার ও ঐতিহাসিক দায়ের ভিত্তিতে ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে ঢাকা, বরগুনা সদর, তালতলী, পাথরঘাটা, জামালপুর, পাবনা, কুতুবদিয়া, পেকুয়া, কলাপাড়া ও মোংলায় কর্মসূচি পালিত হয়েছে। ‘Global Day of Action for Climate Justice’ উপলক্ষে সাইকেল র‍্যালি, সমাবেশ, মানববন্ধন, পরিচ্ছন্নতা অভিযান ও চিত্রাঙ্কনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ঢাকায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশসহ মোট ৩৫টি সংগঠন যৌথভাবে কর্মসূচি আয়োজন করে। অন্যত্র ধরা ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সঙ্গে স্থানীয় সংগঠনগুলো যুক্ত ছিল।

ঢাকায় জাতীয় জাদুঘরের সামনে সংহতি বক্তব্যের পর কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত র‍্যালি হয়। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন ঈসার সঞ্চালনায় অংশ নেন ওয়াটারকিপার্স বাংলাদেশ- এর গবেষনা প্রধান ইকবাল ফারুক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস। আয়োজনে আরও অংশ নেন ঢাকা সাইক্লিং সমিউনিটির সভাপতি তাওহীদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি, মনজুর হোসেন ঈসাসহ পরিবেশকর্মী, তরুণ ও সাইক্লিস্টরা।

কলাপাড়ায় সহযোগী আয়োজক ছিল আমরা কলাপাড়াবাসী। বক্তব্য দেন মেজবাহউদ্দিন মাননু, কামাল হাসান রনি, মো. আতাউর রহমান, সাইফুল্লাহ মাহমুদ, নজরুল ইসলাম ও নাজমুস সাকিব। তালতলীর শুভসন্ধ্যা সৈকতে পায়রা নদীর ইলিশ রক্ষা কমিটি ও পিপীলিকার পাঠশালা আয়োজনে যুক্ত ছিল। আরিফুর রহমানের সভাপতিত্বে অংশ নেন বাবুল মিয়া, বাবুল হাওলাদার, তালতলী চারুকলা একাডেমির রফিকুল ইসলাম অন্তর, হাসান মাস্টার ও শুভসন্ধ্যা রক্ষা কমিটির জাহাঙ্গীর সিকদার। বরগুনায় বরগুনা সাইক্লিং কমিউনিটি, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও তারুণ্যের শেকড় অংশ নেয়। মুশফিক আরিফের পরিচালনায় বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের মো. আব্দুল হান্নান প্রধান। জামালপুরে ধরা জেলা শাখার র‍্যালিতে নেতৃত্ব দেন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের মোহাম্মদ এনামুল হক, ইমদাদ মিলন ও তরুণ ধরার খাদেমুল ইসলাম সুহাস। মোংলায় পশুর রিভার ওয়াটারকিপার ও উদয়ন যুব সংঘ সহযোগী আয়োজক ছিল। মো. নূর আলম শেখের সভাপতিত্বে বক্তব্য দেন কমলা সরকার, জানে আলম বাবু, মেহেদী হাসান, ক্লাইমেট অ্যাকশন ফোরামের আবু হাসান, অসীমা মণ্ডল ও বৃষ্টি সরকার। কুতুবদিয়ায় কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলনের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে ছিলেন এম. শহীদুল ইসলাম, কাইছার আলম, শাখাওয়াত বাশার, মো. আমিন, মোশাররফ হোছাইন, রাকিব ও আহসান। পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের বাস্তবায়নে কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রিক র‍্যালি ও আলোচনায় অংশ নেন জাহাঙ্গীর হোসেন, মো. হুমায়ূন কবির, শফিকুল ইসলাম খোকন ও স্থানীয় ক্লাবের সদস্যরা। পাবনার চাটমোহরে চলনবিল রক্ষায় আমরা ও চিকনাই নদী রক্ষায় আমরা সহযোগী আয়োজক ছিল। হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন ড. মুক্তি মাহমুদ, চাটমোহর প্রেস ক্লাবের রকিবুর রহমান টুকুন ও মো. খলিলুর রহমান; সঞ্চালনা করেন মো. জাহাঙ্গীর আলম।

কর্মসূচিগুলো থেকে ঋণমুক্ত জলবায়ু অর্থায়ন, দূষণকারীদের জবাবদিহি, নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তর এবং সুন্দরবন, টেংরাগিরি ও জীববৈচিত্র্য রক্ষার দাবি জানানো হয়।