COP30: ১১ নভেম্বর ২০২৫, ওয়াটার ফর ক্লাইমেট প্যাভিলিয়ন-এ INBO এর আয়োজনে “সিটি-বেসিন ডায়ালগ: উন্নত মনিটরিং ও IWRM পরিকল্পনার মাধ্যমে নগর সহনশীলতা” অনুষ্ঠানে ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর সমন্বয়ক ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সদস্য সচিব শরীফ জামিল বাংলাদেশের পানি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, ঢাকা, একটি ঘনবসতিপূর্ণ ডেল্টা দেশের রাজধানী, চারটি নদী দ্বারা পরিবেষ্টিত, যা ৪০টিরও বেশি খালের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত। এই নদীভিত্তিক বাস্তুতন্ত্রের উপর ভিত্তি করে এখানে মানব বসতি শুরু হয়েছিল প্রায় চারশো বছর আগে। কিন্তু অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত নগরায়নের ফলে নদী, প্লাবনভূমি, খাল এবং জলাভূমি ধ্বংস হয়ে যায়, যার ফলে বর্ষাকালে ঢাকা শহর জলমগ্ন হয়ে পড়ে।

Please follow and like us: