পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরশীল’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর ২০২৫, শনিবার বেলা ১১টায় এই বিতর্ক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক অবনী কুমার রায়। প্রধান অতিথি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সালাহউদ্দিন খান, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ^াস, বিএনপি সভাপতি আলমগীর হোসেন, বিএনপি নেতা আব্দুল খালেক ফুর্তি, ইজাজ প্যাদা, মাসুম বিল্লাহ প্রিন্স, সিরাজুল ইসলাম, জসিম উদ্দিন তালুকদার, রবিউল ইসলাম, শামসুন্নাহার, সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আলতাফ হোসেন, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, কামাল হাসান রনি, নজরুল ইসলাম, উন্নয়ন কর্মী সাইফুল্লাহ মাহমুদ, খেপুপাড়া মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে বিষয়ের উপর পক্ষ দলে অংশ নেন শিক্ষার্থী আফরোজা আক্তার, সাদিক আবদুল্লাহ, তানজিলা আক্তার ও বিপক্ষ দলে অংশ নেন মোঃ বায়েজীদ, ইবনে সাবিত ও ইসরাত জাহান। মডারেটরের দায়িত্ব পালন করেন সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন পক্ষ দলের দলনেতা আফরোজা আক্তার। বিচারক হিসেবে ছিলেন শিক্ষক মোস্তাফিজুর রহমান, মাসুম মোল্লা ও মিষ্টি মাহমুদা। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত দলকেই উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ পুরস্কার বিতরণ করেন। এর আগে ১৫ জন শিক্ষার্থীদের অংশগ্রহনে পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও অংশগ্রহণকারী সকলকে পুরুস্কার প্রদান করা হয়। এছাড়া ১৫ জনের অংশগ্রহণে দলীয় ও একক নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে পুরুস্কার প্রদান করা হয়। দিনের শুরুতেই বিষয়ের উপর সচেতনতামূলক এক র্যালি বানাতিবাজার প্রদক্ষিণ করে।











