COP30-তে জলবায়ু অর্থায়ন এবং জ্বালানি পরিবর্তনকে ঘিরে বৃহত্তর আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হল গ্যাসের অর্থায়ন বন্ধ করার দাবি। ১৪ নভেম্বর ২০২৫ তারিখে COP30-এ অনুষ্ঠিত “স্টপ ফাইন্যান্সিং গ্যাস” অনুষ্ঠানে জরুরি আহ্বান তুলে ধরা হয় যে, গ্যাস অবকাঠামোর জন্য সরকারি ও বেসরকারি অর্থায়ন বন্ধ করতে হবে, যেখানে সিভিল সোসাইটি নেতা ও সংগঠনগুলো জীবাশ্ম জ্বালানি থেকে তাৎক্ষণিক ও ন্যায়সঙ্গত রূপান্তরের দাবি জানায়।  COP30-এ উপস্থিত ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সদস্য সচিব শরীফ জামিল গ্যাস সহ জীবাশ্ম জ্বালানি অর্থায়নের বিরোধিতা করে এবং বাংলাদেশের ন্যায্য জ্বালানি পরিবর্তনের জন্য জলবায়ু অর্থায়ন প্রচারের বিবৃতি দেন।

Please follow and like us: