২৭ অক্টোবর ২০২৫, সোমবার, কলাপাড়া, পটুয়াখালী সকল খালের সীমানা চিহ্নিতকরণ, তালিকা তৈরি, দখল-দূষণ মুক্ত করে কৃষিকাজের উপযোগী রাখাসহ সাত দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ সম্মেলন করা হয়েছে। আন্ধারমানিক নদী তীরের হেলিপ্যাড মাঠে সোমবার শেষ বিকালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরিবেশবাদী সংগঠন ধরিত্রিী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, পরিবেশ [...]