২০ মে ২০২৫, মঙ্গলবার বরগুনা সদর উপজেলার খাজুরতলা মডেল কলেজে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ বিতর্ক প্রতিযোগিতা, যার মূল প্রতিপাদ্য ছিল— “জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জলবায়ু পরিবর্তন”। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), বরগুনা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ আয়োজনে কলেজ মিলনায়তনে বেলা ১২টায় শুরু হয় এ অনুষ্ঠান। প্রতিযোগিতায় অংশগ্রহণ [...]