বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও স্থানীয় সহযোগী সংগঠনসমুহ সিলেট, বাগেরহাটের মোংলা, বরগুনার সদর, পাথরঘাটা, পটুয়াখালীর কলাপাড়া ও হবিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালী, মতবিনিময় সভা, সমাবেশ ইত্যাদি কর্মসুচী আয়োজন করা হয়।

সিলেট এ ৩ জুন ২০২৫ তারিখে ধরা ও স্থানীয় গণমাধ্যম সিলেট ভয়েস যৌথভাবে গোলটেবিল বৈঠক আয়োজন করে । গোলটেবিল বৈঠকে বক্তারা সিলেট নগরীর প্রাকৃতিক ছড়া ও সুরমা নদীর তলদেশ ভরাটের কারণে অতিবৃষ্টিতে জলাবদ্ধতার জন্য ক্রমবর্ধমান প্লাস্টিক দূষণ ও বর্জ্যের অব্যবস্থাপনাকে দায়ী করে দ্রুততম সময়ের মধ্যে একটি কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য পরিবেশ অধিদপ্তর ও সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে আহবান জানান। ধরা সিলেটের আহবায়ক ডা. মোস্তফা শাহজামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট ভয়েসের প্রকাশক সেলীনা চৌধুরী, ধরা সিলেটের সদস্য সচিব আব্দুল করিম কিম, সিলেট ভয়েসের ভারপ্রাপ্ত সম্পাদক দ্বোহা চৌধুরী,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী ও পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. বিজিত কুমার বণিক, এবং স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. কৌশিক সাহা, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব:) মোহাম্মদ একলিম আবদীন, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, রোটারি ইন্টারন্যাশনালের পাস্ট কান্ট্রি গভর্নর লেফটেন্যান্ট কর্নেল (অব:) আতাউর রহমান পীর, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার, লেখক-সাংবাদিক উজ্জ্বল মেহেদী, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী, ইকোলাইনারের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল কিবরিয়া, ক্লিন সিটি সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি নাজিব আহমেদ প্রমুখ।

বরগুনায় ৪ জুন ২০২৫ তারিখে ধরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা ৪৪৯ আবাসনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা উন্নিতকরণ, সাগর-নদীর প্লাস্টিক বর্জ্য অপসারণ, পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ, আবাসনের পরিবেশ রক্ষার দাবিতে সচেতনতামুলক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আবাসনে বৃক্ষরোপণ করা হয়। সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী মনোজ কুমার কীর্তনীয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক আহসান হাবীব, সমাজকর্মী মেহেদী সিকদার, সুন্দরবন যুব ফোরামের সভাপতি ইমরান হোসেন, তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার সভাপতি সোয়েব তাসিন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) পাথরঘাটার  সমন্বয়ক, উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমুখ। সভায় বক্তারা বলেন, জীবন বাঁচাতে পরিবেশ রক্ষা করা আমাদের জন্য ফরজ, পরিবেশ রক্ষায় সকল ধর্মেই নির্দেশনা রয়েছে। কিন্তু আমরা নিজেরাই পরিবেশ ধংস লিলায় মেতে উঠে এক প্রকার পরিবেশ ধ্বংসে প্রতিযোগিতায় নেমেছি। সম্মিলিতভাবে আমাদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। সভায় আবাসনের বাসিন্দা ইদ্রিস আলী, হাবিবুর রহমান আবাসনে নির্ধারিত ডাস্টবিন না থাকায় দুর্গন্ধের কারনে অসহনিয় অবস্থার কথা উল্লেখ করেন। শফিকুল ইসলাম খোকন বলেন, আমরা যতই এসডিজি অর্জন করতে চাই কখনই অর্জন সম্ভব নয় যদি পরিবেশ ঠিক না থাকে।  সভায় বক্তারা পৃথিবীকে মানুষের বাসযোগ্য করতে সুন্দর পরিবেশ সৃষ্টির ও সমন্বিতভাবে এসডিজি অর্জন এর উপর গুরুত্বারোপ করেন।

মোংলায় ৪ জুন বুধবার সকালে ধরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও সার্ভিস বাংলাদেশ’র যৌথ আয়োজনে মোংলার মেরিন ড্রাইভ রোডে প্রতীকী প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচি পালিত হয়। পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচিতে বক্তারা বলেন মোংলাপোর্ট পৌরসভার ডাম্পিং করা প্লাস্টিক পলিথিন বর্জ্য থেকে সুন্দরবন, নদ-নদী ও পরিবেশ দূষণ হচ্ছে। শহরের ফুঁসফুঁস পশুর ও মোংলা নদী মোহনায় মেরিন ড্রাইভ রোডের পাশে পৌরসভার বর্জ্য ডাম্পিং বন্ধ করতে হবে। গবেষণায় পশুর ও মোংলা নদীর ১৭ প্রজাতির মাছে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে। প্রতি বছর প্রায় ১১ মিলিয়ন টন প্লাাস্টিক বর্জ্য জলজ পরিবেশে প্রবেশ করছে। এসব বর্জ্য জীববৈচিত্র ও মানব স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। অবিলম্বে মোংলার ফুঁসফুস মেরিন ড্রাইভ রোড থেকে এই বর্জ্য ডাম্পিং ষ্টেশন সরিয়ে ফেলতে হবে। প্রাথমিক ভাবে উপকূলীয় এলাকা থেকে এবং পর্যায়ক্রমে সমগ্র দেশ থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিধিদ্ধ করতে হবে। বিশ্ব ঐতিহ্য এশিয়ার ফুঁসফুঁস সুন্দরবনে প্লাস্টিক পলিথিন দূষণ বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ধরা’র কমলা সরকার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আব্দুর রশিদ হাওলাদার, সার্ভিস বাংলাদেশ’র মোস্তাফিজুর রহমান মিলন, সুন্দরবন রক্ষায় আমরা’র হাছিব সরদার,  ইয়ুথ ফর সুন্দরবন ফোরামের মোহাম্মদ শাহীন খলিফা, মোংলা নাগরিক সমাজের জানে আলম বাবু, মোল্লা আল মামুন, সিএনআরএস’র নুশরাত জাহান, বিডি ক্লিন’র আবু হাসান, ফাতেমা জান্নাত, রিয়াজ শেখ প্রমূখ।

পটুয়াখালীর কলাপাড়ায় ৪ জুন বুধবার বেলা ১১ টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আন্ধার মানিক নদী তীরে স্থানীয় সংগঠন আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার সহযোগিতায় মানববন্ধন ও  শিশুদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত মানববন্ধন শেষে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, সাংস্কৃতিক সংগঠক ও পরিবেশ কর্মী মোস্তফা জামান সুজন, কামাল হাসান রনি, নজরুল ইসলাম, তানজিল জামান জয়, নাজমুস সাকিব প্রমুখ। বক্তারা আন্ধার মানিক নদী দূষণ বন্ধে প্লাস্টিক বর্জ্য নদীতে ফেলা বন্ধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পৌর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।  মানববন্ধন শেষে শিশুদের অংশ গ্রহণে নদীপাড়ে পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সকল অংশ গ্রহণকারীদের ফলদ গাছের চারা বিতরণ করা হয়। অংশগ্রহণকারী সবাই কলাপাড়ায় ইলিশের অভয়াশ্রম আন্ধার মানিক নদীকে প্লাস্টিক দূষণমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

হবিগঞ্জে ৪ জুন ২০২৫ বুধবার দুপুরে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও খোয়াই রিভার ওয়াটারকিপার জলাবদ্ধতা নিরসনে পুরাতন খোয়াই নদী, পুকুর ও জলাশয় এর গুরুত্ব শীর্ষক এক আলোচনার সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান। ধরা’ র আহবায়ক তাহমিনা বেগম গিনি এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ ও বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাগরিক আন্দোলনের সংগঠক  অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। বিশিষ্টজনদের মধ্যে আলোচনায় অংশ নেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, বিশিষ্ট সাহিত্যিক সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জাহান আরা খাতুন, গবেষক ড. শেখ ফজলে এলাহী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ মো: এনামুল হক, সাবেক জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বিশিষ্ট সাংবাদিক সোয়েব চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরীফ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো: শামসুল হুদা, এডভোকেট হাসবি সাঈদ চৌধুরী, সাংবাদিক আব্দুল হালিম, নূরজাহান বিভা প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন কয়েক বছর ধরে হবিগঞ্জ শহর ও আশপাশে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করেছে। সামান্য বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা ও কৃত্রিম বন্যা। এতে করে মানুষকে অবর্ণনীয় দুর্দশা পোয়াতে হয়। বৃষ্টির পানিকে গ্রহণ করার প্রধান আধার পুরাতন খোয়াই নদী ও শহরের পুকুর -জলাশয়, খাল দখল ভরাট হয়ে যাওয়ার কারণে এবং শহরের পশ্চিম পাশের বাইপাস সড়ক সংলগ্ন পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে যাওয়ায় হবিগঞ্জ শহর জলাবদ্ধতার শহর হিসেবে পরিচিত লাভ করেছে। ভবিষ্যতে এই চিত্র আরো ভয়াবহ হবে। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন পুরনো খোয়াই নদী দখল উচ্ছেদের কাজ শুরু হয়েছে। সুন্দর নগরী হিসেবে শহরটিকে গড়ে তুলতে সবার সহযোগিতা দরকার। সকল দপ্তরের সমন্বয়ে কাজ করতে হবে। 

বরগুনায় গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে। এ উপলক্ষে বরগুনা সদর উপজেলার এম. বালিয়াতলী ইউনিয়নের পশ্চিম মনসাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা এবং ফলের চারা রোপন করা হয়েছে। ধরিত্রীর রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটার কিপারস বাংলাদেশ বরগুনা শাখার আয়োজনে দুপুর ১২ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা নিলুর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম বালিয়াতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, শিক্ষক মো: আব্দুস সালাম, ধরার বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, এম বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফিরোজুজ্জামান নাদিম। আলোচনা সভার শেষে পশ্চিম মনসাতলী বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন ধরনের প্রায় ৪০টি ফলজ এবং বনজ চারা রোপন করেন অতিথিরা। এসব চারার মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির আম, কাঁঠাল, পেয়ারা, আমলকি, বকফুল, অর্জুন, বহেরা, আমড়া, কৃষ্ণচূড়া এবং ঝাউ। আয়োজনে ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

NewsLink Available

Please follow and like us: