বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে “ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)”, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ফসিল ফুয়েল ট্রিটি ইনিশিয়েটিভ-এর যৌথ উদ্যোগে “বাংলাদেশের জীবাশ্ম জ্বালানি রূপান্তর: প্রেক্ষিত ন্যায্যতা ও অর্থায়ন” শীর্ষক একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ধরা’র [...]