২২ জুলাই, ২০২৫, মঙ্গলবার দুপুর ১ টায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে পেকুয়ায় মাস ব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও পেকুয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান [...]