কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়িতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-র আয়োজনে জলবায়ু উদ্বাস্তুদের পূনঃর্বাসন এবং লবণ ও পান চাষীদের অধিকার বাস্তবায়নের দাবিতে আয়োজিত জনসভায় বক্তারা লবণ ও পানের অস্বাভাবিক মূল্যহ্রাসে চাষী পরিবারসমূহের মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেন এবং পান ও লবণের মাঠ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। [...]