বুধবার, ২৮ মে ২০২৫ তারিখ সকালে মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে এক পরিবেশ সমাবেশে অধ্যাপক কে এম রব্বানীকে “সবুজ সাথী সম্মাননা ২০২৫” প্রদান করা হয়। উপকূলীয় অঞ্চলের প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে তাঁর অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়। সমাবেশটি আয়োজন করে পরিবেশ ও জলবায়ুকেন্দ্রিক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় [...]