৩০ জুলাই ২০২৫, বিকাল ৪ঃ০০ টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ওয়াইল্ড টিম এর আয়োজনে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে মংলার মিঠাখালী বাজার মসজিদ চত্বরে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসুচী উদ্বোধন করা হয়েছে। এই বৃক্ষ রোপণ কর্মসুচীর স্লোগান হচ্ছে “বৃক্ষ রোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরার (ধরা) কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন ও কর্মসূচি উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বর বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, ক্রীড়া ব্যক্তিত্ব শেখ রুস্তম আলী, এমরান হোসেন, এম সাইফুল ইসলাম, মো. শাহ আলম শেখ, রকিবুল ইসলাম, মেহেদী হাসান সবুজ, সোহেল হাওলাদার, নাজমুল হক, হাছিব সরদার, মেহেদী হাসান বাবু, প্রমুখ।




