বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস ২০২৫ উপলক্ষে বিশ্বব্যাপী প্রচারাভিযান কর্মসূচির অংশ হিসেবে ২৮ জুলাই ২০২৫-এ ঢাকার শ্যামলী পার্ক মাঠে ধরা, ওয়াটারকিপারস বাংলাদেশ একটি প্রচারাভিযান কর্মসূচির আয়োজন করে। এই প্রচারাভিযানের উদ্দেশ্য ছিল প্রকৃতি রক্ষায় একতার বার্তা ছড়িয়ে দেওয়া, দেশের প্রকৃতি রক্ষার আন্দোলনকে এগিয়ে নেওয়া এবং প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধ করা।  অনুষ্ঠানে ওয়াটারকিপারস বাংলাদেশের মোঃ ইকবাল কবির, সৈয়দ তাপস ও শাহরিয়ার শাওন বক্তব্য রাখেন।  অংশগ্রহণকারীরা প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রকৃতিকে পুনরুদ্ধার করা শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে, এটি সম্পদ-ভিত্তিক দ্বন্দ্ব এড়াতে সাহায্য করে এবং দুর্যোগপ্রবণ অঞ্চলের জনগোষ্ঠীর সহনশীলতা বাড়ায়। বক্তারা আরও বলেন, এই দিবসটি বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের গুরুত্বকে জোরালোভাবে তুলে ধরে। তারা আরো বলেন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রকৃতিনির্ভর সমাধান—যেমন মাটি সংরক্ষণ, বনভূমি পুনরুদ্ধার, এবং বনায়ন—অত্যন্ত জরুরি। প্রচারাভিযানে অংশগ্রহণকারীরা দিবসটির তাৎপর্যকে তুলে ধরে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

Please follow and like us: