২২ জুলাই, ২০২৫, মঙ্গলবার দুপুর ১ টায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে পেকুয়ায় মাস ব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও পেকুয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির আহবায়ক মাস্টার আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষানুরাগী মো. ছফওয়ানুল করিম, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. মিজানুল করিম, পেকুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদ, লবণ, মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির যুগ্ন আহবায়ক এম আজম উদ্দিন। এসময় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য হারুন অর রশীদ, লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির রাজাখালী ইউনিয়ন সভাপতি আবদুল হালিম, বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হক চৌধুরী, উপজেলার বি়ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী সহ নানা শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে অতিথিগণ বৃক্ষ রোপন করে কর্মসুচীর উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ গাছের চারা বিতরণ করেন।
পেকুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দিন দুলালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর পেকুয়া উপজেলা কো-অর্ডিনেটর দেলওয়ার হোসাইন। তিনি জানান, মাসব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় পেকুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় ফলজ ও বনজ গাছের চারা রোপন ও বিতরণ করা হবে।









