২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, কক্সবাজারের পেকুয়ায় বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়েছে। পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র আয়োজনে দিবসটি উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের ফেরাসিঙ্গা পাড়া শাহ মজিদিয়া মার্কেটে বিশিষ্ট ব্যবসায়ী জাফর আলম সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

পরে বিকেল ৫ টায় উজানটিয়া ইউনিয়নের করিমদাদ মিয়া ঘাট এলাকায় পৃথক মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী নেজাম উদ্দিন, এতে বক্তব্য রাখেন ধরা’র পেকুয়া উপজেলা সমন্বয়ক দেলওয়ার হোসাইন,পল্লী চিকিৎসক রাহামত উল্লাহ, মোক্তার আহমদ, ছাত্রনেতা জিয়া উদ্দিন। ”আমাদের শক্তি, আমাদের পৃথিবী” শ্লোগানে এবছর বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়।

Newslink

Facebook

Please follow and like us: