পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা ও আন্তর্জাতিক পরিবেশ সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজন মাস ব্যাপি বৃক্ষ রোপন ও চারা বিতরণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১ টায় পেকুয়া থানা কম্পাউন্ডে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেছেন ধরিত্রী রক্ষায় সামাজিক বনায়নের বিকল্প নেই। তিনি আরো বলেন, বর্ষা মৌসুম বৃক্ষ রোপনের জন্য উপযোগি সময় তাই এই সময়ে সরকারের পাশাপাশি সামাজিক ভাবে সকল শ্রেণী পেশার মানুষকে বৃক্ষ রোপনে এগিয়ে আসতে হবে। ধরিত্রী রক্ষায় আমরা ধরা’র পেকুয়া উপজেলা কোঅর্ডিনেটর দেলওয়ার হোসাইন এর সঞ্চালনায় বৃক্ষ রোপন কর্মসূচিতে বক্তব্য রাখেন পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবুল হাসেম। এসময় পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনসারী, লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির যুগ্ম আহবায়ক এম আজম উদ্দিন,রাজাখালী ইউনিয়ন শাখা যুগ্ন সম্পাদক বদিউল আলম, রোভার স্কাউটস গ্রুপ নেতা মিজবাহ উদ্দিন, উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের সদস্য সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিগন থানা কম্পাউন্ডে ফলজ বনজ গাছের চারা রোপন করেন। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।














