কক্সবাজার প্রতিনিধি।। কক্সবাজারের পেকুয়ায় জলবায়ু ন্যায় বিচারের দাবিতে লবণ চাষি, পান চাষি এবং জেলেদের জীবন ও জীবিকা সংকটের সমাধান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৯ (নভেম্বর) পেকুয়ায় কবির আহমদ চৌধুরী বাড়ি মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনষ্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এম শাহজাহান চৌধুরী। পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন “ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) আন্তর্জাতিক পরিবেশবাদি সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর যৌথ আয়োজনে বক্তব্য রাখেন ধরা’র চার সমন্বয়কারী মামুন কবীর।

পরিবেশ কর্মী জালাল উদ্দীনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন,পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনসারী,ইউথ এ্যাকশন এর চেয়ারম্যান মুসলিম আজাদ,অবসরপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিন,সমাজ কর্মী এম আজম উদ্দিন, উজানটিয়া লবণ চাষী জাফর আলম,আবদুল হাকিম,আজিম উদ্দিন,কৃষক নুরুল হোসাইন,ছাত্র প্রতিনিধি জিহাদুল ইসলাম জিহাদ,সুমাইয়া আক্তার প্রমূখ।

বক্তারা বলেন, আমাদের কৃষিজীবী শ্রমজীবী মানুষেরা শুধু জীবিকার তাগিদে চাষাবাদ করেনা তাঁরা রাষ্ট্রের খাদ্য চাহিদা মিটাতে চাষাবাদ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কৃষি জমি ও লবণ চাষের জমিতে দিন দিন বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে স্থাপনা নির্মাণের ফলে লবণ চাষিদের জীবন জীবীকা হুমকির মুখে পড়েছে। কর্মহীণ হয়ে পড়েছে।

লবণ উৎপাদনে চাষিরা রাষ্ট্রের চাহিদা পূরণ করলেও সংশ্লিষ্ট দপ্তর তাদের চাহিদা পূরণে উদাসীন,বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ করে চাষিরা লবণের ন্যায্য মূল্য পাওয়ার দাবী করেন।

সভায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক ও পরিবেশকর্মী, লবণ চাষি, পান চাষি এবং জেলেদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এসময় জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পেশাগত সমস্যা এবং সংকট সমাধানে তাদের চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার উপায় ভাগ করে নেন।

Source:

  1. newstoday24
  2. dainikazadi
  3. facebook.
Please follow and like us: