ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার অ্যালায়েন্সের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় তাকে পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের পক্ষ থেকে আজ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পশুর রিভার ওয়াটারকিপার মো: নূর আলম শেখ এবং ধরা’র সদস্য ও রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় ওয়াটারকিপার্স বাংলাদেশের কর্মীবৃন্দও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত ১৩ জুন, ২০২৪, বৃহষ্পতিবার নিউইয়র্ক সময় ১২:০০ টা থেকে ৩:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত ওয়াটারকিপার অ্যালায়েন্সের নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এই চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে, গত ৭ জুন, ২০২৪, শুক্রবার কাউন্সিল বোর্ডের সভায় শরীফ জামিলকে সর্বসম্মতিক্রমে নির্বাহী কমিটির সদস্য হিসাবে এই মনোনয়ন প্রদান করে।
Please follow and like us: