২২ জুলাই, ২০২৫, মঙ্গলবার দুপুর ১২ টায় ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ‎নিহতদের স্মরণে কক্সবাজারের পেকুয়ায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ র আয়োজনে শোক ‍র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎ পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ‎এ কর্মসূচির আয়োজন করা হয়।  ‎পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লবণ, মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির আহবায়ক মাস্টার আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম। ‎এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া  প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সাংবাদিক শিক্ষানুরাগী মো. ছফওয়ানুল করিম, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. মিজানুল করিম ,পেকুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদ, লবণ, মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির যুগ্ন আহবায়ক এম আজম উদ্দিন। ‎পেকুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দিন দুলালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রিদুয়ানুল হক। ‎এসময় বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য হারুন অর রশীদ, লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির রাজাখালী ইউনিয়ন সভাপতি আবদুল হালিম, বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হক চৌধুরী ও শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

Please follow and like us: