জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে মঙ্গলবার (২৪ জুন/২৫) সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর হলরুম ও অফিস প্রাঙ্গণে আলোচনা সভা পরবর্তীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ। অনুষ্ঠানে পরিবেশবাদী সংগঠনের কর্মী, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ এনামুল হক। সভায় সভাপতিত্ব করেন মোঃ মাহবুবুর রহমান মহব্বত। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আমির উদ্দিন। তিনি বলেন, “পরিবেশের সুরক্ষা এখন আর বিকল্প নয়, এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন। এই মুহূর্তে সচেতনতা ও কার্যকর উদ্যোগের প্রয়োজন।”

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমাজকর্মী দেওয়ান আব্দুল মালেক ও আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান সাংবাদিক ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান। তারা পরিবেশ দূষণ, নদীভাঙন ও প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা তুলে ধরেন। সভায় আরও আলোচনা করেন সিনিয়র সাংবাদিক এমএইচ মজনু মোল্লা, সভাপতি, বাংলাদেশ মানবতা ফোরাম, জামালপুর।

মুক্ত আলোচনায় অংশ নেন সমাজসেবা যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম এবং মহিলা কৃষি সমিতির নির্বাহী পরিচালক বিবি হাওয়া।

আলোচনা শেষে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

Please follow and like us: