কুতুবদিয়ার বাস্তুতন্ত্র সুরক্ষায় করণীয়
কুতুবদিয়ার বাস্তুতন্ত্র রক্ষার দাবিতে অনুষ্ঠিত হলো “কুতুবদিয়ার বাস্তুতন্ত্র সুরক্ষায় করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল।
আজ ১৫ মার্চ,২০২৬ বিকেলে কক্সবাজারের কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে কুতুবদিয়া দ্বীপের পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষায় করণীয় বিষয়ে বক্তারা গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানটি আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএসএ)। ধরার উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করেন কুতুবদিয়ায় ধরার প্রতিনিধি শহীদুল ইসলাম।
