১৭ জুলাই ২০২৫ বৃহস্পতিবার সকালে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএস)’র যৌথ আয়োজনে কুতুবদিয়ায় কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপন ও চারাগাছ বিতরন কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা বলেন, পৃথিবীতে তাপমাত্রা বাড়ছে, আর কুতুবদিয়া দ্বীপে সুপেয় পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে গাছের ভুমিকা অপরিসীম। এ দ্বীপে সবুজায়ন যে পরিমানে ধ্বংস হচ্ছে, সেই পরিমা্নে গাছ রোপন হচ্ছে না। যা রোপন হচ্ছে, তার পরিচর্যা হচ্ছেনা। তিনি এসময় ধরিত্রী রক্ষায় আমরা ধরা’র কার্যক্রমকে স্বাগত জানিয়ে ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিজেদের বাড়ীর আঙ্গিনায় একটি করে গাছ রোপন এবং যথাযথ পরিচর্যার অনুরোধ করেন ।

সংগঠনের আহবায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখে্ন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, বন কর্মকর্তা মো. আব্দুল রাজ্জাক, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র প্রতিনিধি উপ-পরিদর্শক হাসমত আলী, ও সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সাগর বেষ্টিত দ্বীপ কুতুবদিয়াকে রক্ষা করতে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করতে হবে। দ্বীপের রক্ষাকবচ খ্যাত প্যারাবন উজাড় হয়ে যাচ্ছে। তাই সমগ্র দ্বীপকে সবুজায়ন করতে উপকূলজুড়ে সবুজবেস্টনী গড়ে তুলতে হবে আগামীতে। অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us: