হবিগঞ্জের ঐতিহ্যবাহী জে কে এন্ড এইচকে হাই স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানকে ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে উদযাপন পরিষদ। উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল দশটায় পুকুর পরিষ্কার কর্মসূচি ও পরিবেশ রক্ষায় ‘তরুণদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও শতবর্ষ উদযাপন পরিষদের যৌথ [...]