১২ আগষ্ট ২০২৫ তারিখে খামারের বর্জ্য দুষণ ও ডেমরার স্লুইস গেট অপসারণ করে চিকনাই নদী মুক্ত করার দাবিতে চাটমোহর উপজেলার মুলগ্রাম চিকনাই ব্রিজ এর উপর এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), চলনবিল রক্ষায় আমরা ও চিকনাই নদী রক্ষায় আমরা এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চিকনাই নদী রক্ষায় আমরা এর আহবায়ক আলহাজ্ব আবদুল জব্বার মাষ্টার। মুল আলোচনা করেন চলনবিল রক্ষায় আমরা এর সমন্বয়কারী মো: জাহাঙ্গীর আলম। চিকনাই নদী রক্ষায় আমরা এর সদস্য সচিব মোঃ খলিলুর রহমান এর সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন আটলংকা এম এ মাহমুদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো: মাহমুদুল হাসান, চিকনাই উচ্চ বিদ্যালয় এর শিক্ষক জনাব সাহেব আলী। মানববন্ধনে বক্তারা পানি উন্নয়ন বোর্ড কে ডেমরার স্লুইসগেট অপসারণ করে চিকনাই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেয়ার আহবান জানান। পাশাপাশি নদী পাড়ের বিভিন্ন স্থানে গড়ে উঠা মুরগী ও গরুর খামারের বর্জ্য যাতে খামারিরা নদীতে ফেলে নদী দুষন না করেন সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।


